বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি-সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং সাধারণ সম্পাদক পদে জামায়াত-সমর্থিত অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মল্লিক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১০টার দিকে নির্বাচন কমিশন আংশিক ফলাফল ঘোষণা করে। এবারের নির্বাচনে ৯টি সম্পাদকীয় ও ৮টি নির্বাহী সদস্য পদসহ মোট ১৭টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঘোষিত ফলাফলে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল ওলি, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট শেখ মো. সাহিবুর রহমান (সাহেব), যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন, অর্থ ও হিসাববিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান এবং ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত বলেন, “খুবই শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।” তিনি আরও জানান, “তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে প্রার্থী ও ভোটাররা দায়িত্বশীল আচরণ করেছেন।”

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট এস. এম. নওরেজ মহীত, অ্যাডভোকেট মো. রেজওয়ানুর রহমান মোল্লা এবং অ্যাডভোকেট মোছা. মেহেরুন্নেছা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top