হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক হবিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। হামলায় আলিফ চৌধুরীর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সিলেটসহ বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটর থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মিছিল থেকে ‘আলিফ চৌধুরীর চোখ ফিরিয়ে দে’ স্লোগান দেওয়া হয়। এ সময় হামলার জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করেন এনসিপির নেতারা।

মশাল মিছিলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top