শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের রাজনীতি শেষ: রাশেদ খান

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ চিরতরে সমাপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব এখন দিল্লিতে দাফন হয়ে গেছে এবং দলটি আর কখনো এ দেশের মূলধারার রাজনীতিতে ফিরে আসতে পারবে না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রাশেদ খান। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা যদি দেশ ছেড়ে না পালাতেন, তবে পরিস্থিতি ভিন্ন হতে পারত। কিন্তু তার পালিয়ে যাওয়ার কারণে আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে ফিরে আসতে পারবে না।

রাশেদ খান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, এনসিপি ‘নতুন বন্দোবস্তের’ রাজনীতির কথা বললেও প্রকৃতপক্ষে তারা ‘ভণ্ডবস্তের’ রাজনীতি শুরু করেছে।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শন তুলে ধরে জানান, প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না এবং দলের নেতা-কর্মীদের প্রতিহিংসামূলক কাজ থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন।

এনসিপির কিছু নেতা-কর্মীর কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতি ক্ষোভ প্রকাশ করে রাশেদ খান বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির বিরুদ্ধে অশালীন কথা বলা সাধারণ সমর্থকদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি এনসিপি নেতাদের গঠনমূলক রাজনীতি করার পরামর্শ দেন এবং আইনের শাসন বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top