প্রধানমন্ত্রীকে রক্তমাখা জাতীয় পতাকা তুলে দিলেন জুলাই যোদ্ধা শেখ আজিজুর

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়া শেখ আজিজুর রহমান বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি রক্তমাখা জাতীয় পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ করেন।

আজিজুর মাথায় গুলির ক্ষত এবং শরীরে ৩৬টি বুলেটের স্প্লিন্টারের চিহ্ন বহন করেন। আন্দোলনের সময় তিনি মাথার রক্ত বন্ধ করতে ওই পতাকাটি ব্যবহার করেছিলেন। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তার দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

আজিজুর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে পেরে তিনি আনন্দিত ও আবেগাপ্লুত। তিনি জানান, ওই পতাকাটি প্রধানমন্ত্রীকে তুলে দেওয়ার ইচ্ছা ছিল এবং আজ সেই ইচ্ছা পূরণ হয়েছে।

আজিজুর রহমান সরকারি বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়।

তিনি ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনে মিরপুর-১০ ফ্লাইওভারে জাতীয় পতাকা উড়িয়ে আলোচনায় আসেন। আন্দোলনের একপর্যায়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন এবং আহত অবস্থায় মাথায় জাতীয় পতাকা বেঁধে রাখেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top