সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক মিডল্যান্ড ব্যাংক পিএলসি নিবন্ধিত পেশাজীবীদের জন্য কনভেনশনাল ঋণ এবং ইসলামিক (সালাম) ফাইন্যান্সিং আওতায় বিশেষ মুনাফা হারে নতুন ফাইন্যান্সিং সুবিধা চালু করেছে।
বুধবার (২৯ জুলাই) ব্যাংকের ১৮৩তম পরিচালনা পর্ষদের সভায় এ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চেয়ারম্যান আহসান খান চৌধুরী। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও পরিচালকরা উপস্থিত ছিলেন।
নিবন্ধিত পেশাজীবী চিকিৎসক, প্রকৌশলী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, স্থপতি, দন্ত চিকিৎসক, ফার্মাসিস্ট এবং ভেটেরিনারিয়ানরা নতুন গাড়ি ক্রয়, বাড়ি নির্মাণ বা ক্রয়ের জন্য এ ফাইন্যান্সিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
ব্যাংকের নীতিমালা অনুযায়ী, যোগ্য গ্রাহকরা বিশেষ মুনাফা হার, দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ, সহজ ডকুমেন্টেশন এবং নির্বাচিত সার্ভিস ফিতে বিশেষ ছাড়ের সুবিধা পাবেন।
ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশের পেশাজীবীদের জন্য সহজ, দ্রুত ও সাশ্রয়ী ফাইন্যান্সিং সুবিধা নিশ্চিত করা এবং ব্যাংকের রিটেইল ঋণ পোর্টফোলিও শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
মিডল্যান্ড ব্যাংক পিএলসি গ্রাহকদের জন্য উদ্ভাবনী আর্থিক পণ্য ও সেবা চালুর মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।