ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে পাঠানো হলো

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ফেনীর মহিপালে শহীদ ওয়াকিল আহমদ শিহাব হত্যা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সৈয়দ আবুল হোসেনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মোহা. সিরাজুদ্দৌলাহ কুতুবীর আদেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।

অ্যাডভোকেট সৈয়দ আবুল হোসেন ফেনী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনী শহরের মহিপালে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনা ঘটে, যাতে শহীদ ওয়াকিল আহমদ শিহাবসহ ৮ জন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হন।

শহীদ শিহাবের মা মাহফুজা আক্তার ২০ আগস্ট ফেনী মডেল থানায় ১৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ৮ ডিসেম্বর তিনটি পৃথক ধারায় আদালতে চার্জশিট দাখিল করা হয়, যেখানে মোট ২২০ জনকে আসামি করা হয়েছে।

সূত্র জানায়, আবুল হোসেন গত এক মাস ধরে অসুস্থতার অজুহাত দেখিয়ে জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top