হামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর চুপ থাকার ঘোষণা

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আজ থেকে তিনি আর কোনো কথা বলবেন না এবং চুপ থাকবেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ছাত্রদল হামলা চালিয়ে গাড়িগুলো ভাঙচুর করেছে এবং তার ওপরও হামলা হয়েছে। তিনি বলেন, হামলাকারীরা তার কথা বলার কারণে এ হামলা চালিয়েছে। তিনি বলেন, “পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। আমরা সেই মাত্রাটা দেখবো।”

তিনি আরও জানান, হবিগঞ্জের ঘটনায় গতকাল রাতে মামলা করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, হামলায় অনেকের হাত ভেঙে গেছে এবং কিছু ব্যক্তির চোখও তোলা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হামলাকারীদের ভিডিও ফুটেজে শনাক্ত করা হয়েছে।

তিনি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়ে বলেন, একজন ইন্টার্নের চোখ ফিরিয়ে দেওয়ার জন্য তিনি অনুরোধ করেন। তিনি বলেন, “আমরা বাংলাদেশে আর কোনো সহিংসতার রাজনীতি দেখতে চাই না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top