সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমানো হয়েছে। আগস্ট মাসের জন্য প্রতি লিটর তেলের দাম ১০০ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বার্তায় এ তথ্য জানায়। নতুন দাম আজ রাত থেকে কার্যকর হবে।
এর আগে জুলাই মাসের জন্য প্রতি লিটার তেলের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।