মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছে ফ্রেশ অনন্যা

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্ল্যাগশিপ ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা দেশের বিভিন্ন মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছে। এই উদ্যোগের লক্ষ্য নারীদের পিরিয়ড স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা।

চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে নারী শিক্ষার্থীরা জরুরি মুহূর্তে সাশ্রয়ী মূল্যে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারছেন। পাশাপাশি, পিরিয়ড স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিটি প্রতিষ্ঠানে চিকিৎসকের সহযোগিতায় স্বাস্থ্য সচেতনতামূলক সেশনও আয়োজন করা হচ্ছে।

এখন পর্যন্ত দেশের সাতটি মাদ্রাসায় সফলভাবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে, যার ফলে হাজারো নারী শিক্ষার্থী এই সেবার আওতায় এসেছেন। ফ্রেশ অনন্যা আগামী মাসগুলোতে দেশের আরও শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে এই উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা করছে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা বলেন, এই উদ্যোগের মাধ্যমে নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও পিরিয়ডবান্ধব পরিবেশ গড়ে তোলা হচ্ছে। তিনি উল্লেখ করেন, পিরিয়ড একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি নারীদের স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।

যেসব প্রতিষ্ঠানে ইতোমধ্যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে মাদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট উইমেন্স কামিল মাদ্রাসা, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আল ফারুক গার্লস দাখিল মাদ্রাসা, সেরাজনগর উম্মুল কুরা মাদ্রাসা, আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা এবং নিবরাস মাদ্রাসা।

প্রতিটি মাদ্রাসায় ভেন্ডিং মেশিন স্থাপনের পাশাপাশি পিরিয়ড স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক সেশন আয়োজন করা হচ্ছে, যেখানে পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রাখার উপায় নিয়ে আলোচনা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top