মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে বাংলাদেশি শ্রমিকদের জন্য

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে বাংলাদেশি শ্রমিকদের জন্য। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বৃহস্পতিবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মাহদী আমিন জানান, আগামী মাসের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হবে। তিনি বলেন, শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মাহদী আমিন বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে।

তিনি সাধারণ মানুষকে দালাল ও অসাধু চক্রের প্রতারণা থেকে রক্ষার জন্য সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া, প্রথম ধাপের নিয়োগ প্রক্রিয়ায় বোয়েসেলকে প্রাধান্য দেওয়ার কথা উল্লেখ করেন।

মাহদী আমিন বলেন, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বহাল থাকা সমঝোতার ভিত্তিতে মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সির সংখ্যা নির্ধারণ করবে। আগামীকাল শুক্রবার মন্ত্রী ও উপদেষ্টা ঢাকায় ফিরবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top