নাটালি হার্পকে নিয়ে ট্রাম্প ও মেলানিয়ার ঝগড়া? ভিডিও ঘিরে গুঞ্জন

ফ্রিডম ২৫০ গ্রাঁ প্রিঁ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যে উত্তপ্ত বাক্য–বিনিময় হয়েছে বলে অনলাইনে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাম্পের পাশে বসার কিছুক্ষণ পরই মেলানিয়া সেখান থেকে হেঁটে চলে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া গতকাল রোববারের এই ভিডিও ফুটেজে দেখা যায়, ওয়াশিংটনে অনুষ্ঠান চলাকালে এই দম্পতি একসঙ্গে একটি ভিউয়িং বুথে (দর্শকদের বসার জায়গা) বসে আছেন। ট্রাম্পকে মেলানিয়ার দিকে ঝুঁকে থাকতে দেখা যায়। মনে হচ্ছিল, তাঁরা নিজেদের মধ্যে কিছু একটা বলছেন।উঠে চলে যাওয়ার আগে মেলানিয়াকে বেশ গম্ভীর এবং কিছুটা আনমনা দেখাচ্ছিল।দুজনের এই সংক্ষিপ্ত কথোপকথন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা নানা জল্পনা শুরু করেছেন। এই দম্পতির মধ্যে কী কথা হয়ে থাকতে পারে, সেটার ধারণা পাওয়ার চেষ্টা করছেন।‘মেলানিয়া’ তথ্যচিত্রের দৃশ্যে মেলানিয়া ট্রাম্পভিডিওটির অডিও অস্পষ্ট হওয়ায় কিছু ব্যবহারকারী তাঁদের ঠোঁট নড়া দেখে কথা বোঝার চেষ্টাও করেছেন। কয়েক সেকেন্ডের এই ফুটেজ এখন অনলাইনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।এক ব্যবহারকারী লিখেছেন, ‘এখানে এমন কেউ কি আছেন যিনি ঠোঁট নড়া দেখে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের মধ্যে কী কথা হচ্ছে, তা আমাকে বলতে পারবেন?’অনেকেই এই দম্পতির শারীরিক ভাষাকে রাগারাগির লক্ষণ হিসেবে ব্যাখ্যা করেছেন। যদিও এই ফুটেজ থেকে নিশ্চিত হওয়া যায়নি যে তাঁরা কী নিয়ে আলোচনা করছিলেন বা তাঁদের মধ্যে আদৌ কোনো ঝগড়া হয়েছিল কি না।ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ল্যাপটপে কিছু একটা দেখাচ্ছেন নাটালি হার্প। পাশে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাঁড়িয়ে আছেনঅনলাইনে এই জল্পনার সঙ্গে ট্রাম্পের সহযোগী নাটালি হার্পকে নিয়ে চলা গুঞ্জনকেও যুক্ত করা হয়েছে। প্রেসিডেন্টের কাছাকাছি থাকা এবং তাঁর ঘনিষ্ঠ মহলে নিজের ভূমিকার কারণে সম্প্রতি নাটালি বেশ মনোযোগ আকর্ষণ করেছেন।সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ব্যবহারকারী ট্রাম্প দম্পতির এই টানাপোড়েনের গুঞ্জনের সঙ্গে নাটালিকে জড়ানোর চেষ্টা করেছেন। যদিও এসব দাবির পক্ষে কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি।ট্রাম্পের কাছাকাছি থাকার কারণে নাটালি এর আগেও অনলাইনে আলোচনায় এসেছিলেন। এর মধ্যে ট্রাম্পকে পাঠানো তাঁর এক কথিত ব্যক্তিগত চিঠির বিষয়টিও বেশ আলোচনার জন্ম দিয়েছে।সম্প্রতি ট্রাম্পের সঙ্গে প্রায় সব জায়গায় ভ্রমণ করছেন তাঁর সহকারী নাটালি হার্প। এ ছবিতে মেরিন ওয়ান থেকে নেমে আসছেন ডোনাল্ড ট্রাম্প ও নাটালি হার্প। ১৬ আগস্ট, ২০২৬একজন ব্যবহারকারী লিখেছেন, ‘মনে হচ্ছে ট্রাম্প ও মেলানিয়া আজ ফ্রিডম ২৫০ অনুষ্ঠানে কোনো কিছু নিয়ে ঝগড়া করছিলেন। আমার ধারণা, বিষয়টি নাটালি হার্পকে নিয়ে।’আরেকজন বলেছেন, ‘বুথে নাটালি হার্পকে দেখামাত্রই মেলানিয়া সেখান থেকে চলে যান।’স্বামীর পাশে মেলানিয়ার তুলনামূলক কম উপস্থিতি এবং তাঁর সতর্কতার সঙ্গে সাজানো সরকারি কর্মসূচি নিয়ে মানুষের আগে থেকেই আগ্রহ রয়েছে। আর সেই আগ্রহের মাঝেই এ ঘটনা সামনে এসেছে।Read More: Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top