যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের প্রস্তুতির সময় গ্রেপ্তার ৪

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় চারজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। আজ রোববার সকাল সোয়া আটটার দিকে যাত্রাবাড়ী থানার গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলী (২০), নুরনবী আকাশ মাঝি (২৩), জামাল (২৫) ও সোহান (২৬)।সিটিটিসি সূত্র জানায়, রোববার সকালে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, গোলচত্বর এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।Read More: Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top