সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক চীনের শেনঝেন শহরে শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর চীন শাখা বিএনপির আয়োজনে এই অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন উপস্থিত দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বৃহত্তর চীন শাখা বিএনপি নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জিয়া হলের সাবেক সাধারণ সম্পাদক এসএম আল-আমিন। সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও চীন শাখা বিএনপি নেতা মো. ওয়ালী উল্লাহ।
এসএম আল-আমিন বলেন, বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, তবে তার সংগ্রামী জীবন দর্শন ও আদর্শ আমাদের জন্য পাথেয়। তিনি কারাবরণ ও শারীরিক অসুস্থতাকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছিলেন, যা আমাদের প্রেরণা দেয়।
বিএনপি নেতা ওয়ালী উল্লাহ তার বক্তৃতায় বলেন, বেগম জিয়ার রাজনীতির মূলমন্ত্র ছিল জনগণের কল্যাণ। তিনি সব সময় বলতেন, রাজনীতি জনগণের সেবার মাধ্যম। তার শিক্ষা আমাদের আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত করে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বৃহত্তর চীন বিএনপি নেতা মনিরুল ইসলাম কবির, মো. রোমান, সিয়াম উদ্দিন, রাসেল আহম্মেদ, আব্দুস সালাম সাগর, আবির আহমেদ, আকিদুল ইসলাম ও রেদোয়ান হোসেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে চীনের বিভিন্ন শহর থেকে শতাধিক নেতাকর্মী ভার্চুয়ালি যুক্ত হন।