রিজভীকে মাহফুজের অভিনন্দন, রাজনৈতিক সাহসের উৎস হিসেবে উল্লেখ

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা।

আজ শনিবার মাহফুজ কবির মুক্তা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই অভিনন্দন জানান। তিনি লেখেন, ‘স্বপ্ন যখন সত্য হয়, আনন্দ তখন সীমা ছাড়িয়ে যায়।’

মাহফুজ কবির মুক্তা রিজভীকে তার রাজনৈতিক চর্চার পিতৃতুল্য অভিভাবক হিসেবে উল্লেখ করে বলেন, তার শ্রদ্ধা ও সম্মানের সর্বোচ্চ স্থানে রয়েছেন রিজভী আহমেদ।

তিনি আরও বলেন, রিজভী আহমেদ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে মনোনীত হওয়ায় তার দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি মিলেছে।

মাহফুজ কবির মুক্তা আশা প্রকাশ করেন যে, রিজভীর আদর্শ ও নির্দেশনায় দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আরও বেগবান হবে। তিনি রিজভীর জন্য মহান আল্লাহর কাছে দীর্ঘায়ু ও সুস্থতার প্রার্থনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top