আখাউড়া স্থলবন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শনিবার (১৫ আগস্ট) ও রোববার (১৬ আগস্ট) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে এই দুই দিন বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

শনিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে পণ্য গ্রহণ করবেন না। এ কারণে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার ভারতে সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় সেদিনও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার উদ্দিন ভূইয়া জানান, ব্যবসায়িক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে শুক্রবার অতিরিক্ত পণ্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, তবে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আখাউড়া স্থলবন্দর দেশের অন্যতম রপ্তানিমুখী স্থলবন্দর। সম্প্রতি ভারত কিছু বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় বন্দরটির বাণিজ্যিক কার্যক্রমে এর প্রভাব পড়েছে। ব্যবসায়ীরা দ্রুত এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলে আশা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top