সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, গত সতের বছরে দক্ষতা বৃদ্ধির নামে বাংলাদেশ থেকে অর্থ পাচার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, দুর্নীতির কারণে আওয়ামী সরকার ফ্যাসিস্ট উপাধি পেয়েছে। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং পূর্ববর্তী সরকারের ভুলগুলো পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দিয়েছে।
মন্ত্রী বলেন, যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিভিন্ন কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে, যাতে তারা স্বাবলম্বী হতে পারে। তিনি উল্লেখ করেন, তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত করতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং সরকারের পরিকল্পনা অনুযায়ী খেলার মাঠ তৈরির উদ্যোগের কথা জানান। আগামী শিক্ষাবর্ষ থেকে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা এবং ৬ষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে।
আজ (১৪ আগস্ট ২০২৬, শুক্রবার) এফডিসিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানটি ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে এবং সহযোগিতা করে কেয়ার বাংলাদেশ ও এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, তরুণদের চাহিদা একই, তারা মানসম্মত শিক্ষা ও নিরাপত্তা প্রত্যাশা করে। তিনি উল্লেখ করেন, বিগত সময়ে চাকুরির বাজারের চাহিদার সঙ্গে দক্ষ জনশক্তি তৈরি করা হয়নি, ফলে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। বর্তমান সরকার কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে এবং প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে।
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হয়। বিচারক হিসেবে ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কেয়ার বাংলাদেশের পরিচালক। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।