ছয় মাসে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের দাবি বিএনপির

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার ও কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

রিজভী জানান, সরকারের ছয় মাসের অর্জনের বিস্তারিত পরিসংখ্যান শিগগিরই প্রকাশ করা হবে। তিনি বলেন, কোথাও ১০০ শতাংশ, আবার কোথাও ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত লক্ষ্য পূরণ হয়েছে। কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো ও প্রশাসনিক প্রস্তুতি নিতে কিছুটা সময় লেগেছে।

সংবাদ সম্মেলনে রিজভী সরকারের ছয় মাসের অর্জনের লিখিত বিবরণ সাংবাদিকদের হাতে তুলে দেন। সেখানে পরিবার কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচির বিস্তারিত পরিসংখ্যান থাকবে বলে জানান তিনি।

দলের মহাসচিবের রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর পদত্যাগের বিষয়ে রিজভী বলেন, আইনগতভাবে শপথ নেওয়ার আগে পদত্যাগের বাধ্যবাধকতা নেই, তবে নৈতিক কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার সারাদেশে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান রিজভী। তিনি সাংবাদিকদের এ বিষয়ে গুরুত্ব দিয়ে প্রচারের আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top