পটুয়াখালীর বাউফলে গৃহবধূর ঘরে যুব জামায়াত নেতা আটক

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক গৃহবধূর ঘর থেকে আতিকুল ইসলাম নামের স্থানীয় যুব জামায়াত নেতাকে আটক করেছেন স্থানীয়রা। বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার সূর্যমণি ইউনিয়নের পূর্ব ইন্দ্রকূল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী ওই রাতে শ্বশুরবাড়িতে ছিলেন। এ সুযোগে আতিকুল ইসলাম গৃহবধূর ঘরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাদের হাতেনাতে আটক করে। পরে আতিকের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিয়ে যান।

গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার বলেন, জামায়াত নেতা আতিক কিছুদিন আগে তার পুত্রবধূর সঙ্গে সখ্য গড়ে তোলেন। তিনি আরও জানান, চিৎকার শুনে আতিক ঘর থেকে বের হয়ে কাঁপতে থাকেন এবং দ্রুত প্যান্ট পরে নেন।

সূর্যমণি ইউনিয়নের গ্রাম পুলিশ ইউসুফ হাওলাদার জানান, আতিক জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত, তবে তার পদ সম্পর্কে নিশ্চিত নন। তিনি বলেন, বুধবার রাতে স্থানীয়রা আতিককে আপত্তিকর অবস্থায় আটক করে।

আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এটি ষড়যন্ত্র এবং তার সঙ্গে আমির হোসেনের বিরোধ রয়েছে। উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন, তবে বিস্তারিত তথ্য না জেনে মন্তব্য করতে রাজি হননি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল, তবে পুলিশ পৌঁছানোর আগেই বিষয়টি দফারফা হয়ে যায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top