রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় মির্জা ফখরুলকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টির একাংশ। আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার নেতৃত্বাধীন জাতীয় পার্টির নেতারা বলেছেন, মির্জা ফখরুলের মতো অভিজ্ঞ, সজ্জন, পরিচ্ছন্ন ও সর্বমহলে গ্রহণযোগ্য একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা বহন করে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন জাতীয় পার্টির এই অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের এই দুই নেতা।রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের মনোনয়ন দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেছেন আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার। তাঁরা বলেন, মির্জা ফখরুল একজন পরিচ্ছন্ন, বিনয়ী ও ভদ্র রাজনীতিবিদ হিসেবে পরিচিত। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও প্রতিপক্ষের প্রতি ব্যক্তিগত শ্রদ্ধাবোধ ও সৌজন্য বজায় রাখার ক্ষেত্রে তিনি বরাবরই একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতি বা আর্থিক অনিয়মের অভিযোগ না থাকায় তাঁর ব্যক্তিগত সততা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে প্রশংসিত বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির একাংশের এই দুই নেতা।মির্জা ফখরুল রাজনীতিকে কেবল ক্ষমতা অর্জনের মাধ্যম হিসেবে দেখেননি উল্লেখ করে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, সংযম, মানবিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক চেতনা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের সব শ্রেণি-পেশার মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন।শিক্ষকতা ছেড়ে রাজনীতি, পৌরসভার চেয়ারম্যান থেকে হচ্ছেন রাষ্ট্রপতিRead More: Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top