অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বারনামার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার আনোয়ার ইব্রাহিমের প্যারাম্বিলিক্যাল হার্নিয়ার চিকিৎসায় সফলভাবে ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল।

হাসপাতাল থেকে ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের একটি ছবি প্রকাশ করেন আনোয়ার। ছবিতে তাকে একটি বই পড়তে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বাড়ি ফিরেছি।’

চিকিৎসকদের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়ে উঠছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এছাড়া, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা পোস্ট করা হয়।

বার্তায় বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে প্রার্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top