মেহেরপুর হাসপাতালে বিএনপি ও জামায়াতের মধ্যে হাতাহাতি

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বুধবার (১২ আগস্ট) দুপুরে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

হাসপাতাল পরিদর্শনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা হাসপাতালে উপস্থিত ছিলেন।

হাতাহাতির পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় কোনো পক্ষের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top