নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে সাবেক প্রেমিকের গ্রেপ্তার

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জম্মু-কাশ্মিরের গান্দারবাল জেলায় নববধূর স্বামীকে ফাঁসানোর উদ্দেশ্যে মাদক পাঠানোর অভিযোগে সাবেক প্রেমিক তারিক আহমেদ সোফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের শুরুতে গোপন সূত্রে মাদক চালান পাঠানোর তথ্য পায় পুলিশ। এরপর তারা নির্দিষ্ট ঠিকানায় হাজির হয়ে মাদক চালান আটক করে। ওই চালানটি একজন পোলট্রি খামারির কাছে পাঠানো হয়েছিল, যিনি সম্প্রতি বিয়ে করেছেন এবং মাদকের বিষয়ে তার কোনো ধারণা ছিল না।

পুলিশের তদন্তে জানা যায়, খামারির স্ত্রীর সাবেক প্রেমিক সোফি মাদক চালান পাঠানোর পরিকল্পনা করেন। তিনি খামারিকে ফাঁসানোর জন্য পুলিশকে বিষয়টি জানিয়ে দেন। ৯ আগস্ট সোফিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মাদক চালানে ৪ কেজি কোকেন, ৮০ গ্রাম গাঁজা এবং কিছু সাইকোট্রপিক ড্রাগ পাওয়া যায়। চালানটি কানপুর থেকে পাঠানো হয়েছিল এবং তদন্তে দেখা গেছে, সোফি কানপুরের আরিব নামের এক ব্যক্তির মাধ্যমে চালানটি পাঠানোর ব্যবস্থা করেছিলেন।

এ ঘটনায় সোফির বিরুদ্ধে এনডিপিএস আইনের ৮/২০ এবং ২১ ধারায় মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত করছে, এই ষড়যন্ত্রে আর কারা জড়িত এবং মাদক কীভাবে কানপুর থেকে পাঠানো হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top