কোম্পানীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে আহত ১০, মাদক সেবনের সরঞ্জামকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদক সেবনের একটি সরঞ্জাম পাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১১ আগস্ট) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছাত্রলীগ নেতা শুভ (২৪), জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি সাখাওয়াত হোসেন রোমন (৩২) এবং বিএনপি কর্মী খোকন (৪০) রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নাজিরহাটের পাশে চরকাঁকড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সামনে ছাত্রলীগ নেতা শুভসহ অন্যরা লিখন নামের এক যুবককে মাদকের অভিযোগ এনে তল্লাশি করে। এসময় একটি মাদক সেবনের সরঞ্জাম পাওয়ার পর সংঘর্ষের সূত্রপাত ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, লিখিত অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top