ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আগে হাসিনার প্রত্যাবর্তন চান নাহিদ

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ভারত বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিয়ে আসছে বলে মন্তব্য করেছেন এনসিপি মুখপাত্র ও বিরোধী দলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ভারত নিজের ভূখণ্ড ব্যবহার করে দণ্ডিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত দুই বছর ধরে এই কর্মকাণ্ডের সুযোগ দিয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) এক বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, ভারতের এই কর্মকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচারব্যবস্থা এবং জনগণের গণতান্ত্রিক রায়ের প্রতি সরাসরি অবমাননা। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান না করে ভারতের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কোনো উদ্যোগ গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও বলেন, ৫ আগস্টের ঘটনার বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো দুঃখ প্রকাশ বা ব্যাখ্যা আসেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রতিবাদকে কার্যকর কূটনৈতিক পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের দৃঢ় ও দৃশ্যমান অবস্থান প্রয়োজন।

নাহিদ ইসলাম বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে আওয়ামী লীগ যদি বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড চালায়, তাহলে বাংলাদেশের সরকার প্রধানের ভারত সফর অর্থহীন হবে। তিনি দাবি করেন, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে বাংলাদেশবিরোধী তৎপরতার অবসান এবং আওয়ামী লীগের পলাতক নেতাদের বিষয়ে স্পষ্ট অবস্থান নিশ্চিত করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top