সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সৌদি সময় সকাল ৭টা ২০ মিনিটে ইলেকট্রনিক বাইক নিয়ে কাজে যাওয়ার সময় পিছন থেকে আসা একটি মালবাহী গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর তাকে জিজানের মুসলিয়া শহরে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি প্রবাসী শামীম আহমেদ।
নিহত জাকির হোসেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লাহারপুর চানমারি বস্তির বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ জুলফিকার আলীর বড় ছেলে এবং দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন।
জানা গেছে, জাকির হোসেন জিজানের ওই হাসপাতালেই চাকরি করতেন। দুর্ঘটনার পর তার মরদেহ বর্তমানে সেই হাসপাতালেই রাখা হয়েছে।