সিলেটে হাম ও নিউমোনিয়ায় দুই শিশুর মৃত্যু, নতুন রোগী ভর্তি ১৩২

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩০৯ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে।

মৃত শিশুদের মধ্যে একজন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার রফিকুল ইসলামের ৭ মাস বয়সী মেয়ে তাসপিয়া এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নূর উদ্দিনের ১ বছর ৩ মাসের ছেলে হামিদুল।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৫২ জনে পৌঁছেছে। এর মধ্যে সিলেট জেলায় ২৮০ জন, হবিগঞ্জে ১০৯ জন, মৌলভীবাজারে ১১০ জন এবং সুনামগঞ্জে ৩৫৩ জন রোগী রয়েছেন।

এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম আক্রান্ত ৩০৯ জন চিকিৎসাধীন রয়েছেন। প্রতিদিন নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top