ঝালকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ঝালকাঠির নলছিটিতে বুলবুল হাওলাদার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার কুশঙ্গল গ্রামের নিজ বাড়ির সামনের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বুলবুল হাওলাদার কুশঙ্গল গ্রামের তৈয়ব আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ির সামনে একটি গাছের ভাঙা ডালের সঙ্গে কোমরের বেল্ট বাঁধা অবস্থায় বুলবুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

মরদেহটি সন্দেহজনক অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বেলায়েত হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও নিরপেক্ষ তদন্তের পর এটি হত্যা না কি আত্মহত্যা তা স্পষ্ট হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top