সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বিএনপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অপহরণ, গুম, নির্যাতন ও পাচারের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। রোববার (৯ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন এ আবেদন করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, ২০১৫ সালে সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ র‍্যাব ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

ট্রাইব্যুনালের তদন্তে উঠে এসেছে যে, তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল। চিফ প্রসিকিউটর জানান, তদন্তে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সরাসরি নির্দেশ ও পরিকল্পনার বিষয়টি উঠে এসেছে।

নির্যাতন কেন্দ্র হিসেবে র‍্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে সালাহউদ্দিন আহমদকে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয়। তদন্তে গুমের শিকার হওয়ার পর তাকে ভারতে পাচারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

চিফ প্রসিকিউটর জানান, সালাহউদ্দিন আহমদের কাছ থেকে মৌখিক জবানবন্দি নেওয়া হয়েছে এবং দ্রুত আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়া হবে। এছাড়া গুমের শিকার ছাত্রদল নেতা আইনজীবী সোহেলের জবানবন্দিতে সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে গুম করে রাখার তথ্য উঠে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top