সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘কথিত প্রধানমন্ত্রী’ হিসেবে অভিহিত করেছেন। তিনি এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম ও কক্সবাজার সফরের প্রেক্ষাপটে।
রোববার (৯ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে পাটওয়ারী অভিযোগ করেন যে, গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগের মধ্যেই প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন। তিনি সফরের সময় কিছু নির্দেশনা ও জনগণের প্রত্যাশা তুলে ধরেন।
চট্টগ্রাম সফরের জন্য পাটওয়ারী মেয়র শাহাদাত হোসেনকে কার্যকর উদ্যোগ নিতে বলেন, যাতে জলাবদ্ধতা ও যানজটের সমস্যা সমাধান হয়। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
কক্সবাজার সফরের জন্য পাটওয়ারী সালাহউদ্দিন গ্রুপ ও শহর বিএনপির নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বন্ধ করার নির্দেশ দেন। তিনি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি টেকনাফে মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ারও দাবি জানান।
পাটওয়ারী বলেন, জনগণের নিরাপত্তা, উন্নয়ন, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তিনি জনগণের প্রত্যাশা তুলে ধরে বলেন, তারা এখন কাজের প্রমাণ দেখতে চান, শুধু বক্তব্য শুনতে চান না।