সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক আজ, ৯ আগস্ট, প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন। এটি তার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এই দুই এলাকায় সফর। দিনব্যাপী এই সফরে তিনি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে যাবেন। সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন।
এরপর, তিনি বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন, যেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আলোচনা হবে।
দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করবেন এবং সেখান থেকে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে তিনি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
সফরের শেষ পর্যায়ে, প্রধানমন্ত্রী মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন এবং বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার পর রাতেই ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবেন।