ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য পর্যাপ্ত গোলাবারুদ রয়েছে যুক্তরাষ্ট্রের: পেন্টাগন

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ডিফেন্স ইনোভেশন ইউনিটের প্রধান উপপরিচালক জ্যারেড কনলি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্রের হাতে প্রয়োজনীয় সবকিছু রয়েছে।

এদিকে, বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, ইরানের সঙ্গে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত কমে গেছে। এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ব্যবহৃত ইন্টারসেপ্টরও অন্তর্ভুক্ত রয়েছে।

কিন্তু এসব ঘাটতির প্রতিবেদনকে নাকচ করে কনলি বলেন, ‘বর্তমান দায়িত্ব পালনের জন্য আমাদের পর্যাপ্ত গোলাবারুদ রয়েছে।’ তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কাছে যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজনীয় সক্ষমতা ও সরঞ্জাম রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top