প্রধানমন্ত্রী ইউএনওদের মানবিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য। তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেকের জন্য মানুষের সেবা করার সুযোগ একটি বড় আমানত ও আল্লাহর নিয়ামত।

শনিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএনওদের সঙ্গে আয়োজিত সভায় প্রধানমন্ত্রী বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ইউএনওরা জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। তিনি উল্লেখ করেন, দায়িত্ব পালনরত উপজেলা হয়তো সংশ্লিষ্ট কর্মকর্তার নিজের উপজেলা নয়, কিন্তু সেটি বাংলাদেশেরই একটি অংশ।

তিনি বলেন, সমাজের সব সমস্যা আইন করে সমাধান করা সম্ভব নয়; বরং মানুষকে বুঝিয়ে ও সচেতন করে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। ইউএনওদের জনসচেতনতা তৈরিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, ঢাকা দূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় থাকলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

তিনি সমাজে মানবিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, মানুষের মধ্যে দয়া-মায়া কমে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের মধ্যে মানবিকতা এবং পশুপাখির প্রতি মায়া-মমতার বিষয়গুলো পাঠ্য হিসেবে যুক্ত করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top