জনগণের আস্থা হারিয়েছে বর্তমান সরকার: নাহিদ ইসলাম

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জনগণের আস্থা হারিয়েছে বর্তমান সরকার। তিনি অভিযোগ করেন, সরকার শক্তি প্রয়োগের মাধ্যমে টিকে থাকার চেষ্টা করছে, যা বর্তমান ক্যাম্পাসের চিত্রে প্রতিফলিত হচ্ছে।

শুক্রবার (৭ আগস্ট) বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমানের মিন্টু রোডের বাসভবনে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে এক চিত্র প্রদর্শনীতে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, সরকারিভাবে জুলাই উদ্‌যাপন করা হয়েছে, তবে তা দলীয়ভাবে হয়েছে এবং জুলাইকে বিকৃত করা হয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের আমলের সঙ্গে তুলনা করে এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছু হটেছে এবং আওয়ামী লীগকে ঠেকানোর ব্যাপারে তাদের অবস্থানও তেমনই। এনসিপি নেতা সতর্ক করেন, কাঠামো পরিবর্তন না হলে বর্তমান সরকারও ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, জুলাই সনদের বাস্তবায়ন না হলে আওয়ামী লীগের মতো তাদের পক্ষেও দেশ পরিচালনা করা সম্ভব হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top