শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন: আইনমন্ত্রী

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক। আইনি পথ ধরে হাটুক। আইন তার নিজস্ব গতিতেই চলবে।’

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সম্পর্কে আমার বলার একটাই কথা, আমরা অস্বীকার করতে পারি না যে উনি বাংলাদেশকে খুন করেননি। উনি খুন, গুম, গণহত্যায় জড়িত ছিলেন না। সেই সব সত্যের মুখোমুখি যদি তিনি হতে চান, তাহলে অবশ্যই আসবেন।

শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামীর শৈলকুপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

বিচার বিভাগের স্বচ্ছতা ও জনগণের প্রত্যাশা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিচার বিভাগ নিয়ে আপনার কাছে সমস্যা একরকম, আমার কাছে সমস্যা আরেক রকম। কেউ বলবেন বিচার বিভাগ দুর্নীতিতে ছেয়ে গেছে, অনেকেই বলবেন টাউট বাটপারিতে ছেয়ে গেছে। অনেকেই বলবেন স্ট্রাকচার নেই। আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো, মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব।

সভায় অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ অন্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top