রোনালদোর সমর্থনে জর্জিনা: ‘মানুষ তোমাকে নিয়ে হিংসা করবে, এটাই স্বাভাবিক’

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ক্রিশ্চিয়ানো রোনালদো তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের পাশে দাঁড়িয়ে বলেছেন, “মানুষ তোমাকে নিয়ে হিংসা করবে, এটাই স্বাভাবিক।” এই মন্তব্যটি রোনালদো করেছেন ব্রাজিলের সাংবাদিক মার্সিয়া গোল্ডস্মিথের একটি ভাইরাল ইনস্টাগ্রাম রিলের প্রেক্ষাপটে।

ভিডিওটিতে গোল্ডস্মিথ জর্জিনার শারীরিক গঠন নিয়ে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তিনি উল্লেখ করেন, নারীদের কখনোই কাল্পনিক সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করা উচিত নয়। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক সাড়া ফেলে।

রোনালদো ভিডিওর মন্তব্য ঘরে জর্জিনাকে সমর্থন জানিয়ে লেখেন, “আমি বিশ্বের সেরা মানুষটিকে ভালোবাসি।” পারিবারিক সূত্রে জানা গেছে, রোনালদো জর্জিনাকে আশ্বস্ত করে বলেন যে, এই ধরনের সমালোচনা মূলত হিংসা থেকে আসে।

জর্জিনা নিজেও সোশ্যাল মিডিয়ায় তার শারীরিক পরিবর্তন ও বডি ইমেজ নিয়ে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন। তিনি ভক্তদের অবাস্তব সৌন্দর্য মানদণ্ডের পেছনে না ছুটে নিজেদের ভালোবাসার আহ্বান জানান।

জর্জিনা লেখেন, “আমি আমার শরীরকে ভালোবাসি। যে শরীর আমাকে ধারণ করেছে, নতুন জীবন সৃষ্টির সুযোগ দিয়েছে, সেই শরীর প্রতিটি রূপেই সম্মান ও ভালোবাসার দাবিদার।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top