এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক গত ২৭ জুলাই এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত তারিখে এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফল একসঙ্গে প্রকাশ করা হবে।

এর আগে এসএসসি ও সমমানের ফল ২০ জুলাই প্রকাশের কথা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়। ১৮ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, ২০ জুলাই ফল প্রকাশ সম্ভব হচ্ছে না।

চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। পরে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন হয়। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।

আগামী ১০ আগস্ট ফল প্রকাশের মধ্য দিয়ে পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top