বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ঘিরে দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা দেখা গেছে। খেলা দেখতে মাঠে ছিল উপচে পড়া ভিড়। জায়গা না পেয়ে কেউ উঠে পড়েন ফ্লাডলাইটের কাঠামোয়, কেউ গাছের ডালে। গ্যালারি ও মাঠের চারপাশ ছাড়িয়ে দর্শকে ভরে যায় পুরো এলাকা। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে ১৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় বগুড়া সিটি করপোরেশন ও প্রতিপক্ষ দল। বগুড়া মহানগরের শহীদ চান্দু স্টেডিয়ামসংলগ্ন মাঠে আয়োজিত বুধবারের ফাইনালে জয়ী হয় বগুড়া সিটি করপোরেশন দল। পরে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।ফাইনাল খেলা শুরু হওয়ার আগে মাঠে ব্যায়াম করছেন রেফারিরামাঠের পাশে জায়গা না পেয়ে ফ্লাডলাইটের কাঠামোয় উঠে খেলা দেখছেন কয়েকজন দর্শকবল দখলে নিতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপ্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে গোল রক্ষার চেষ্টা করছেন গোলরক্ষকফাইনাল খেলা দেখতে মাঠের চারপাশে জড়ো হয়েছেন বিপুলসংখ্যক দর্শকফ্লাডলাইটের ওপর বসে নিচে চলা ফুটবল ম্যাচ দেখছেন দর্শকেরা। বুধবার বগুড়ায়বল দখলের লড়াইয়ে দুই দলের খেলোয়াড়েরাপ্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টায় দুই দলের খেলোয়াড়েরামাঠের এক ঘটনায় রেফারির সঙ্গে কথা বলছেন এক বিদেশি খেলোয়াড়মাঠের চারপাশ দর্শকে ঠাসা। খেলা দেখতে আসা মানুষের ভিড়ে ফাঁকা জায়গা নেইমাঠে জায়গা না পেয়ে গাছের ডালে উঠে ফুটবল খেলা দেখছেন কয়েকজন দর্শকগোলের আশায় মাঠের দিকে চোখ দর্শকদের। গ্যালারি ও মাঠের চারপাশে কানায় কানায় ভিড়Read More: Read More